দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের রামপালে প্রথমবারের মতো দুই দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রামপাল সরকারি কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুন নাহার।
একইসঙ্গে মেলা প্রাঙনে অবসরপ্রাপ্ত জেলা জজ ও লেখক শেখ জালাল উদ্দীনের লেখা 'তোমরাও পারবে' বইয়ের মোড়ক উন্মোচন করেন সংসদ সদস্য।
এ সময় অবসরপ্রাপ্ত জেলা জজ লেখক শেখ জালাল উদ্দীন, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, রামপাল সরকারি কলেজের অধ্যক্ষ সমীর কুমার বিশ্বাস ও রামপাল থানার ওসি (তদন্ত) বিধান কুমার বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিভিন্ন বইয়ের ১৭টি স্টল নিয়ে শুরু হওয়া এই মেলা বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হওয়ার কথা রয়েছে।
বাগেরহাট-৩ আসনের হাবিবুন নাহার বলেন, রামপালে এ বছরই প্রথম বই মেলা শুরু হলো। ভবিষ্যতেও এই ধরনের মেলার আয়োজন করা হবে। এই মেলা থেকে বই ক্রয়ের জন্য রামপালবাসীর প্রতি অনুরোধ করেন এই নারী জনপ্রতিনিধি।
এছাড়া মোংলা ও শরণখোলা উপজেলায় ৩ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।
জেবি