দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের একদিন পর ফসলের মাঠ থেকে মজনু খাঁ ওরফে ফজলু মিয়া (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
মজনু খাঁ জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের কাশেম আলীর ছেলে। নিহতের সঙ্গে থাকা একই গ্রামের দলিল উদ্দিনের ছেলে জব্বার আলী নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ জব্বার আলী নিহত মজনু খাঁর ফুপাতো ভাই। মজনু খাঁ পেশায় পোল ফ্যাক্টরির শ্রমিক ছিলেন।
নিহতের বাবা কাশেম আলী জানান, মঙ্গলবার বিকেলে মজনু খাঁ ও জব্বার আলী বাড়ি থেকে বের হন। এরপর তারা আর বাড়িতে ফেরেনি।
বুধবার সকাল ৯টার দিকে সন্তোষপুর ও ধোপাখালী গ্রামের মধ্যে কাবলেরচারা নামক মাঠের মধ্যে এক যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জীবননগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, সন্তোষপুর ও ধোপাখালী গ্রামের মধ্যে একটি মাঠের মধ্য থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যু রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।
জেবি