দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গার জীবননগরে ফসলের মাঠ থেকে মজনু খাঁ ওরফে ফজলু মিয়া (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সঙ্গে থাকা তার ফুফাতো ভাই জব্বার আলী নিখোঁজ রয়েছেন।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে মরদেহটি পাওয়া যায়।
মজনু উপজেলার সন্তোষপুর গ্রামের কাশেম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে সন্তোষপুর ও ধোপাখালী গ্রামের মাঝে কাবলেরচারা নামক মাঠে এক যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ জীবননগর হাসপাতাল থেকে থানায় নেওয়া হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
জেডএ