দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে পান্না মোল্লা (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মোল্লারকুল এলাকায় লায়েক কাজী ও শাহজাহান খাকি গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৬ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত পান্না মোল্লা মোল্লাহাট উপজেলার মোল্লার কুল এলাকার মৃত তৈয়ব মোল্লার ছেলে।
আহত পুলিশ সদস্যরা হলেন, মোল্লাহাট থানার উপ-পরিদর্শক মাজাহার, বিধান ও মামুন এবং পুলিশ কনস্টেবল গোপাল, হাফিজুর ও সঞ্জয়।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লায়েক কাজী ও শাহজাহান খাকির গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপক্ষের লোকজন লাঠিসোটা, ধারালো অস্ত্র, বল্লম ও বন্ধুক নিয়ে একে অপরের উপর হামলা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের চেষ্টা করলে অতর্কিত হামলায় আমাদের ৬ পুলিশ সদস্য আহত হয়।
ঘটনাস্থলে লায়েক কাজী গ্রুপের লোক পান্না মোল্লার মরদেহ পাওয়া যায়। এছাড়াও উভয়পক্ষের অন্তত ১৯ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এর আগেও উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছিল।
জেবি