দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরগুনায় মো. নাঈম নামে এক কলেজ শিক্ষার্থীর মাথা ফাটানোর অভিযোগ উঠেছে তার বন্ধু শুভর বিরুদ্ধে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বরগুনা শহরের দুধ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নাঈমের মাথায় পাঁচটি সেলাই দিয়েছেন চিকিৎসক।
আহত নাইম বরগুনার আইডিয়াল কলেজের শিক্ষার্থী আর অভিযুক্ত শুভ বরগুনা সরকারি কলেজের শিক্ষার্থী। তারা উভয়ই একে অপরের বন্ধু।
ভুক্তভোগী নাঈম জানান, শনিবার সন্ধ্যায় বরগুনা মাছ বাজারের সামনে থেকে প্রেমিকার সঙ্গে যাচ্ছিল শুভ। এ সময় আমি ও আমার কয়েকজন বন্ধুও সেখানে ছিলাম। মজার ছলে আমাদের মধ্য থেকে কেউ একজন ওর প্রেমিকাকে কিউট বলে। এতে ক্ষুব্ধ হয়ে রাতে আমার ওপর হামলা চালায় শুভ। এতে আমার মাথা ফেটে যায়। এ ঘটনায় আমি পুলিশে অভিযোগ করব।
এ বিষয় অভিযুক্ত শুভর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেবি