দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকনকে থানায় ডেকে নিয়ে কারখানায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে জনতা।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টা দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকা অবরোধ করে রেখে হাজারো জনতা।
গ্রেপ্তারকৃত মো. জাহাঙ্গীর আলম খোকন (৫০) উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি মাওনা ইউনিয়ন পরিষদের নৌকা মার্কার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান।
খোকন চেয়ারম্যানের ছেলে মিজানুর রহমান রায়হান অভিযোগ করে বলেন, রাজনৈতিক কারণে আমার বাবাকে মিথ্যা, সাজানো ও ষড়যন্ত্রমূলক মামলায় আটক করা হয়েছে। ফরচুন গ্রুপের পাশ দিয়ে জনগণের চলাচলের একটি রাস্তা প্রশস্ত করার দাবি নিয়ে আমার বাবার সঙ্গে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ফয়সালার অজুহাতে আমার বাবাকে থানায় ডেকে নিয়ে আটক করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।
শ্রীপুর থানার ওসি মো. শাহ্ জামান জানান, ফরচুন গ্রুপের কেয়ারটেকার জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে জাহাঙ্গীর আলম খোকন চেয়ারম্যানসহ কয়েক জনের নামে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং চেয়ারম্যানকে আটক করা হয়েছে।
আরএ