দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা করা হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ সভার আয়োজন করে জেলা পুলিশ।
সভায় উপস্থিত ছিলন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান। এ সময় তিনি বলেন, চুয়াডাঙ্গাতে ইভটিজিং জিরো টলারেন্সে নিয়ে আসতে চাই। এজন্য যা করা দরকার জেলা পুলিশ তাই করবে। এজন্য দরকার নারীদের সচেতনা। ইভটিজিংয়ের মুখোমুখি হলেই প্রশাসনের খবর দেওয়ার জন্য বলেন। প্রয়োজনে ৯৯৯ লাইনে ফোন করার জন্যও বলেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আরা চৌধুরী, সহকারী পুলিশ সুপার জাকিয়া আফরোজ, সদর থানার অফিসার ইনচার্জ সেকেন্দর আলী, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক বিপুল আশরাফ ও প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি।
জেবি