দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুর জেলা সদর, রায়পুর ও রামগঞ্জ উপজলায় হার পাওয়ার প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে নারী উদ্যোক্তা ২৬৫ জন নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এই উদ্যোক্তাদের স্বাবলম্বী হওয়ার জন্য আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে ২৬৫ টি ল্যাপটপ প্রদান করা হয়েছে।
এই প্রকল্পে ৬ মাসের প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণার্থীরা কল সেন্টার, আউট সোর্সিং, গ্রাফিক্স ডিজাইনার ও ওয়েব ডিজাইনার হিসাবে কাজ করবে।
এখান থেকে প্রশিক্ষণরত অবস্থায় ইতোমধ্যে ৩০-৩৫ জন নারী উদ্যোক্তরা ইনকাম করা শুরু করেছেন।
আজ সকালে সদর উপজলা পরিষদ মিলনায়তনে উপজলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।
এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগারসহ সংশ্লিষ্ট প্রকল্পর কর্মকর্তা, সাংবাদিক এবং প্রশিক্ষণার্থীবৃন্দ।
এ সময় কয়কজন নারী প্রশিক্ষণার্থী তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করন।
জেবি