দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে শহরের নিয়াজ মুহম্মদ স্টেডিয়াম মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম শান্তনু চৌধুরী। এতে ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কামরুল হক।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লোকমান হোসেন, শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাহিদুল ইসলাম, সায়েদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের পরিচালক মো. শাহ আলম প্রমুখ।
এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করা হয়। প্রতিযোগীতায় বিদ্যালয়ের প্লে গ্রুপ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা দৌড়, দড়িলাফ ও বস্তাসহ প্রায় ৫৩টি ইভেন্টে অংশগ্রহণ করেন। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
আরএ