দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চার বছরের শিশু সাকিবকে ঘরে রেখে বাইরে থেকে তালা মেরে বাবা-মা দুজনেই চলে যান কর্মস্থলে। কিন্তু ঘরে আচমকা আগুন লেগে মারা যায় শিশু সাকিব। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের পানধোয়া এলাকার শামসুন নাহারের ভাড়া বাড়িতে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত সাকিব ঢাকার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের পানধোয়া এলাকার নিজাম উদ্দিনের ছেলে। সে তার বাবা-মায়ের সঙ্গেই সেখানে বসবাস করতো।
স্থানীয়রা জানান, শিশুটির বাবা দিনমজুর এবং মা বিভিন্ন মানুষের বাড়িতে কাজ করেন। সকালে প্রতিদিনের মতো ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে দুজনেই কাজে চলে যান। একপর্যায়ে দুপুর ১২টার দিকে হঠাৎ ওই ঘরে আগুন ধরে যায়। আগুনে পুড়ে ঘরে থাকা শিশু সাকিব মারা যায়।
এছাড়া আগুন পাশের আরও তিনটি কক্ষে ছড়িয়ে পড়ে এবং কক্ষে থাকা অধিকাংশ জিনিসপত্র পুড়ে যায়।
জিরাবো মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়ার স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, আগুনের খবর লেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে দুপুর একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দগ্ধ হয়ে ঘরের ভেতরে থাকা একজন শিশু মারা যায়।
তিনি আরও বলেন, চারটি টিনসেড ঘরের মধ্যে একটি ঘরে আগুনের সূত্রপাত ঘটে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।
আশুলিয়া থানার এসআই নূর আলম মিয়া বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। নিহতের লাশ ফায়ার সার্ভিস উদ্ধার করে আমাদের কাছে দিয়েছে। ঘরের সবকিছুই পুড়ে একেবারে ছাই। লাশের কিছু অংশ পাওয়া গেছে।
জেবি