দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘পাকিস্তানে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো সরকার পাঁচ বছর পার করতে পারেনি। আর আওয়ামী লীগ সরকার বারবার মেয়াদ উত্তীর্ণ করে সরকার গঠন করছে। এতেই প্রমাণ হয় পাকিস্তান একটি বিশৃঙ্খল রাষ্ট্র। তাদের চেয়ে বাংলাদেশ সবদিক থেকে এগিয়ে আছে। আগামীতেও বাংলাদেশকে বিশ্বের বিস্ময় ভাবতে হবে।
রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে মাদারীপুরের সর্বকনিষ্ঠ শহীদ মুক্তিযোদ্ধা সারোয়ার হোসেন বাচ্চু শরীফের ৫৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান একথা বলেন।
শাজাহান খান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়ে বিশ্বের কাছে গৌরব অর্জন করেছে। এ দেশের মানুষের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে পাকিস্তান বারবার সরকার গঠন করেও টিকতে পারছে না। তার অন্যতম কারণ তাদের সঠিক নেতৃত্ব নেই। আর আমাদের দেশেও তাদের অনুসারী জামায়াত-বিএনপি নেতৃত্বের অভাবে হারিয়ে যেতে বসেছে।
সভায় সভাপতিত্ব করেন শহীদ বাচ্চুর ভাই বীরমুক্তিযোদ্ধা হারুণ শরীফ। অনুষ্ঠানের আয়োজন করেন শহীদ বাচ্চুর ভাই মো. মনোয়ার হোসেন মন্টু শরীফ। এ সময় জেলার বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেবি