দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ায় কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনে বিপর্যয় দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) কেন্দ্রটি থেকে এমন তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানটি জানায়, দ্রুত সময়ের মধ্যে কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ার কারণে বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে চারটি ইউনিট বন্ধ রাখা হয়েছে। মাত্র সচল একটি ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
বর্তমানে কাপ্তাই হ্রদে পানি থাকার কথা ৯৬ ফিট এম.এস. এল। কিন্তু তা হ্রাস পেয়ে পানি আছে ৮৫.৫৪ ফিট এম.এস.এল।
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ.টি এম আব্দুজ্জাহের বলেন, কাপ্তাই হ্রদের পানি দ্রুত হ্রাস পাচ্ছে। যে কারণে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে।
উল্লেখ্য, কাপ্তাই হ্রদে পানি থাকলে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট হতে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে।
জেবি