• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • বগুড়া

বগুড়ায় বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শুনলেন কোমলমতি শিক্ষার্থীরা

সঞ্জু রায়, বগুড়া
  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

বগুড়ায় ব্যতিক্রমী এক আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শুনলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী। গল্পে গল্পেই অনুষ্ঠানে উপস্থিত কোমলমতি শিক্ষার্থীরা যেন এক মুহূর্তের জন্যে ফিরে গিয়েছিল ১৯৭১ সালের সেই দিনগুলিতে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গল্পের মাঝেই তারা জানছিলো মহান মুক্তিযুদ্ধে বাংলার দামাল সন্তানদের দেশের জন্যে আত্মত্যাগ ও লড়াই-সংগ্রামের বীরত্বগাথার সেই দিনগুলোর বাস্তবতার কথা। জেনেছে মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের আয়োজনে ও বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শোনানোর এই আয়োজন অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় প্রাণবন্ত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক ড. মো. নুরুল আমিন (উপ-সচিব)।

বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, জেলা শিক্ষা অফিসার হযরত আলী ও জেলা কালচারার অফিসার শাহাদৎ হোসেন।

আয়োজনে শিক্ষার্থীদের গল্পে গল্পে মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন লড়াই, সংগ্রাম, ত্যাগ ও লোমহর্ষক নানা বাস্তবতার কথা তুলে ধরেন ৪ জন বীর মুক্তিযোদ্ধা। তারা হলেন রেজাউল করিম মন্টু, সাবেক কমান্ডার রুহুল আমিন বাবলু, মোকছেদুর রহমান ঠান্ডু ও নুরুল আমিন বুলু।

এ সময় শিক্ষার্থীরা নিজেদের অজানা নানা প্রশ্ন জানতে চান বীর মুক্তিযোদ্ধাদের কাছে যা অনুষ্ঠানকে করেছিল আরও প্রাণবন্ত।

বগুড়া জিলা স্কুলের শিক্ষার্থী জুবায়ের হাসান জানান, পাঠ্যপুস্তকে আর ছোট থেকে মা-বাবার কাছে মুক্তিযুদ্ধের অনেক গল্প শুনেছি কিন্তু সেসময় যারা যুদ্ধের ময়দানে ছিলো সেই বীর মুক্তিযোদ্ধাদের মুখ থেকে সেসময়কার বাস্তব কথাগুলো জেনে যেন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।

দেশের জন্যে যে প্রেম তা আজ আমরাও অনুভব করেছি এমন সুযোগ আমরা আগে পাইনি।

আরও পড়ুন

লিবিয়ায় আটকে নির্যাতনের প্রতিবাদে নড়িয়ায় সংবাদ সম্মেলন

সরকারের এই ব্যতিক্রমী উদ্যোগ প্রসঙ্গে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু বলেন, বর্তমান প্রজন্মের সকলের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হলে প্রথমে তাদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে হবে। যা ইতিবাচকভাবে শুরু করেছে বর্তমান সরকার তা সত্যি প্রশংসনীয়।

বীর মুক্তিযোদ্ধাদের মুখ থেকে শোনা গল্পের মধ্য থেকেই অনুষ্ঠানে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যেখানে বিজয়ী ১০ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

জেবি

  • বগুড়া
  • সারাদেশ
  • শিল্পকলা
  • মুক্তিযুদ্ধ
  • গল্প
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
মৃত্যুর মুখ থেকে ফেরার গল্প বললেন অভিনেত্রী
মৃত্যুর মুখ থেকে ফেরার গল্প বললেন অভিনেত্রী
উৎসবমুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হচ্ছে বড়দিন
উৎসবমুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হচ্ছে বড়দিন
লিয়াকত আলী লাকীসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
লিয়াকত আলী লাকীসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।