দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী কেড়ির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাঞ্ছারামপুর সদরের মৃত রফিক মিয়ার ছেলে সিয়াম (১৯) ও তার স্ত্রী শাহিনুর (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহিনুরের আপন খালার স্বামী সুজন। আর সুজনের ছোট ভাই সিয়াম। সম্পর্কে মামা সিয়ামের সঙ্গে শাহিনুরের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৬-৭ মাস পূর্বে পরিবারের অজান্তে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়। সিয়াম তার স্ত্রী শাহিনূর ও মাকে নিয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল।
কিন্তু শাহিনুর এবং সিয়াম সম্পর্কে মামা-ভাগ্নি হওয়ায় শাহিনুরের পরিবার এই বিবাহ মেনে নিতে পারেনি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি বিরাজ করছিল। এরই জেরে সোমবার সিয়াম ও শাহিনূর চাউলে দেওয়ার কেড়ি পোকার ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।
অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন দুজনকে চিকিৎসার জন্য বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে শাহিনুর মৃত্যু হয় এবং নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ হাসপাতালে সিয়াম মৃত্যুবরণ করেন ।
বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, সিয়ামের মরদেহ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ময়নাতদন্তসহ যাবতীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে এবং শাহিনুরের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
জেবি