দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আমি যদি সত্যি হেরে গিয়ে থাকি তাহলে বঙ্গবন্ধু হেরে গিয়েছে। জাতি যদি মনে করে মুক্তিযোদ্ধাকে চায় না, দেশ স্বাধীন চায় না তাহলে বলব আমি হেরে গেছি। আর সঙ্গে বঙ্গবন্ধু হেরে গিয়েছে।
মঙ্গলবার ( ৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়াম হলরুমে সমসাময়িক রাজনীতি নিয়ে মিট দ্য প্রেসে তিনি একথা বলেন।
এ সময় বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বলেন, সাধারণ মানুষ ভোট প্রয়োগ করতে পারে নাই। যারা কেন্দ্রে না গেছে তাদের ভোট জালিয়াতি করেছে। সাধারণ মানুষ ৫% ভোট দিতে যায় নাই। আর যারা অন্য দল করে তাদের ১% ভোটারও ভোট দিতে যায়নি। সখিপুর বাসাইলে ২৯ থেকে ৩০ হাজার ভোট চুরি করা হয়েছে।
যারা ডিউটিতে ছিল প্রাথমিকের শিক্ষকরা তারা চুরি করে তাহলে জাতি তাদের কাছ থেকে কী শিখবে। জাতি খুব অসহায় হয়ে পড়েছে এদের হাতে।
তিনি আরও বলেন, সংসদ আছে সংসদ সদস্যের কোনো মর্যাদা নাই। রাজনীতি আছে নেতাদের মূল্যায়ন নাই। আমেরিকা এই নির্বাচন মেনে নিলো কি নিলো না সেটা দেখার বিষয় না। তবে আমার দেশের মানুষ খুশি হলো কিনা এইটা হলো বড় বিষয়। তবে আমি জানি নির্বাচন সুষ্ঠু হয়নি ও মানুষ খুশি না।
সরকার কোনো সস্তিতে নাই। নির্বাচন যদি ৭০% হত তাহলে ভালো হত। কিন্তু কোথাও ২৫% ভোট হয়নি। সরকার সস্তিতে থাকার জন্য মানুষের আস্থা কুড়াতে হবে। এই সংসদ চলে না তবে জোর করে চালাচ্ছে।
যেভাবে নির্বাচন করছে এই সরকার এভাবে কেন্দ্রে ভোট দিতে মানুষ যাবে না। মানুষের অনিহা চলে এসেছে কেন্দ্রে না যাওয়ার। আমি নির্বাচন করেছি অনিয়ম হয়েছে। কিন্তু কথা হলো চুরের বিচার চুরের কাছে দিব নাকি। তাই কোথাও অভিযোগ দেইনি।
এ সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেবি