দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেট থেকে পাথর বোঝাই করে ট্রাক নিয়ে হবিগঞ্জের আজমিরীগঞ্জে যাচ্ছিলেন ইমরান। সঙ্গে ছিলেন তার স্ত্রী ইয়াসমিন ও ১৫ মাসের সন্তান এ্যানি। পথিমধ্যে সন্তানটিকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে নদীতে ফেলে বাবা ইমরান। সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির মা বাবা ইমরানের বিরুদ্ধে মামলা করেছেন।
হত্যা মামলা দায়েরের একদিন আগে গত মঙ্গলবার সকালে উপজেলার কাগাপাশা গ্রামের একটি ব্রিজের নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বানিয়াচং থানা পুলিশ। পরে বেওয়ারিশ লাশ হিসেবে শিশুটিকে দাফন করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির ছবি দেখে চিনতে পারেন তার মা। এর পর শুক্রবার ইমরান ও তার সহযোগীর নামে মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, ১৫ মাস বয়সী ওই কন্যাশিশুটির মরদেহ উদ্ধারের পর বেওয়ারিশ হিসেবে লাশ দাফনের পরদিন থানায় এসে এক নারী জানিয়েছেন কন্যাশিশুটি তার সন্তান। তার স্বামী সন্তানকে ট্রাক থেকে ছুড়ে ফেলে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন। তদন্তে জানা গেছে, ইমরান সিলেট থেকে পাথর বোঝাই করে ট্রাক নিয়ে হবিগঞ্জের আজমিরীগঞ্জে যাচ্ছিলেন। এ ট্রাকেই তিনি স্ত্রী ইয়াসমিন ও সন্তানকে নিয়ে আসেন। পথিমধ্যে কাগাপাশা এলাকার হাওরে এসে ১ মাসের কন্যা সন্তানটিকে ট্রাক থেকে ফেলে দিলে সেখানেই হয়ত শিশুটির মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে তাই মামলা নেওয়া হয়েছে।
এফএইচ