দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘স্বাস্থ্য, পুষ্টি ও সমৃদ্ধি চাই, নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ প্রতিপাদ্যতে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় উদযাপন করা হয়েছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস।
বগুড়া জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে দিবসটিতে সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা পরবর্তী জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলের সভাপতিত্বে জেলা পরিষদ মিনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ-আল-মারুফ (উপসচিব)।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়ার উপ-পরিচালক মতলুবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) স্নিগ্ধ আখতার পিপিএম, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার অতিরিক্ত উপ-পরিচালক মশিদুল হক, সিভিল সার্জন বগুড়ার প্রতিনিধি ডা. সাজ্জাদ এবং সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মমতা হক।
আলোচনায় জাতীয় জীবনে নিরাপদ খাদ্যের গুরুত্ব, খাদ্য উৎপাদন পর্যায়েও নিরাপত্তা নিশ্চিতে বক্তারা গুরুত্ব আরোপ করেন।
জিইউপি, পল্লী উন্নয়ন প্রকল্প (পিইউপি) ও এমসিসি বাংলাদেশের ব্যবস্থাপনায় দিবসটিতে কৃষকদের নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদনে উদ্বুদ্ধ করতে জেলা পরিষদ প্রাঙনেই আয়োজন করা হয়ে হয়েছিল প্রাণবন্ত এক মেলার।
মেলায় জৈব সারের ব্যবহারের উপকারিতা, প্রাকৃতিক উপায়ে ক্ষতিকারক পোকার দমন, বিষমুক্ত সবজি উৎপাদনের প্রক্রিয়া প্রদর্শনসহ বিভিন্ন স্টলে প্রদর্শন করা হয় বিষমুক্ত সবজি ও জৈবসার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, পিইউপি বগুড়ার প্রধান সমন্বয়কারী শেখ মো. আবু হাসানাত সাঈদ, এমসিসি বাংলাদেশের প্রতিনিধি চাঁদ স্টাউট, পিইউপির কর্মসূচি সমন্বয়কারী আবু রাহাত মাশরুকুর রহমান স্মরণ, গ্রাম উন্নয়ন প্রকল্পের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।
র্যালি এবং আলোচনা সভায় বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলার প্রায় শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। উৎপাদন পর্যায়ে কিভাবে আমাদের খাবার নিরাপদ করা যায় এই বার্তা দেওয়ার মধ্য দিয়ে প্রাণবন্তভাবে দিনব্যাপী বগুড়ায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন করা হয়েছে বলে জানান নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল।
জেবি