দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস গোল্ডেল পরিবহনের চাপায় আকবর মল্লিক (৫০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়।
নিহত আকবর মল্লিক জেলার খানখানাপুর মুকুন্দিয়া গ্রামের মনছের মল্লিকের ছেলে। আকবর মল্লিক গোয়ালন্দ বাজারে কাপড়ের ব্যবসা করেন।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে গোয়ালন্দ বাজার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে বাড়ি যাওয়ার পথে মহাসড়কের জমিদার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনা স্থানে দাঁড়িয়ে থাকা জবেদা বেগম জানান, অটোরিকশার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলাম। এ সময় গোয়ালন্দের দিক থেকে একটি বাইসাইকেল আসছে। দৌলতদিয়া ফেরিঘাটমুখী একটি যাত্রীবাহী বাস বাইসাইকেল চালককে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে বাইসাইকেল চালক ছিটকে পরে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকবর মল্লিককে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, লাশ উদ্ধার করে রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। বাস আটক করা হলেও চালক ও সহকারী পালিয়েছে।
জেবি