দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে যৌন হয়রানি ও তাদের সঙ্গে জোরপূর্বক অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তসলিম হোসেন খানের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয়রা বিদ্যালয় ঘেরাও করে। এ সময় বিদ্যালয়ের ওই প্রধান শিক্ষককে না পেয়ে অন্যান্য শিক্ষকদের বিদ্যালয়ের ভিতরে অবরুদ্ধ করে রাখে।
পরে রশুনিয়া ইউনিয়ন পরিযদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আমিনুর রহমান ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তসলিম হোসেন খান অভিযোগ অস্বীকার কর মুঠোফোনে জানান, বিদ্যালয়ের জমি নিয়ে বিরোধ থাকায় স্থানীয় একটি পক্ষ আমার বিরুদ্ধে মিথ্যাভাবে এই অভিযোগ করছে। আজ সকালে আমি বিদ্যালয়ের হাজিরা দিয়ে বিরুপ পরিস্থিতি দেখে বিদ্যালয়ের বাহিরে চলে যাই।
রশুনিয়া ইউনিয়ন পরিযদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ জানান, ঘটনা শুনে স্কুলে গিয়ে দেখি অন্যান্য শিক্ষকদের এলাকাবাসী অবরুদ্ধ করে রাখে। আমি আর উপজেলা সহকারী শিক্ষা অফিসার অভিভাবকদের ঘটনার সুষ্ঠু ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা চলে যায়।
তিনি আরও জানান প্রধান শিক্ষক জমি নিয়ে যেই বিরোধের কথা বলছেন সেটি সত্যি নয়। এই ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয়ে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আমিনুর রহমান জানান, আমি এই বিষয়ে এখন কিছু বলতে পারব না উপজেলা শিক্ষা অফিসার বিস্তারিত জানাতে পারবেন।
সিরাজদিখান উপজেলা শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন জানান,অভিযোগ পেয়ে স্কুলে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আমিনুর হমানকে পাঠিয়েছিলাম এবং তাকে প্রধান করে ৪ সদস্য কমিটি গঠন করা হয়েছে। তাদের ৩ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে। শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
জেবি