দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ সিটি করপোরেশনে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী পুষ্পমেলা। নগরীর টাউন হলে সিটি করপোরেশনের আয়োজনে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন মেয়র মো. ইকরামুল হক টিটু।
মেলার ২৭টি স্টলে দেশি-বিদেশি নানা জাতের ফুল ও সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা ইত্যাদি বিক্রি হচ্ছে।
উদ্বোধনকালে মেয়র বলেন, ফুল সৌন্দর্যের প্রতীক, ফুল পরিবেশকে সুন্দর করে। নগরকে আরও সুন্দর করার প্রয়াসেই প্রতিবছর পুষ্পমেলার উদ্যোগ গ্রহণ করা হয়।
মেয়র আরও বলেন, পুষ্পমেলা আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম নানা জাতের ফুলকে জানতে ও চিনতে পারে এবং তাদের মাঝে আগ্রহ তৈরি হয়। এ মেলা শুরু করার পর নগরবাসীর আঙিনায় ছাদে ফুল ও ফল গাছ রোপণের ইতিবাচক পরিবর্তন ঘটেছে। তাছাড়া, নার্সারি মালিকদের ব্যবসা প্রসারের সঙ্গে সঙ্গে নগরের পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখছে এ মেলা।
এ সময় ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম সাহা, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেবি