দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে শ্রদ্ধা জনান ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী এমপি।
এরপর চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, মো. নজরুল ইসলাম বাবু এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি ও মাশরাফি বিন মোর্তজা এমপি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন তারা। পরে বঙ্গবন্ধু ভবনের বিশ্রাম কক্ষে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
জেবি