দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের আলোচিত মাহমুদা খানম ওরফে মিতু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) তাকে ফেনী জেলা কারাগারে স্থানান্তর করা হয়।
ফেনী জেলা কারাগারের জেলার মোহাম্মদ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত বছরের ৫ এপ্রিল বাবুল আক্তারকে ঢাকা কারাগার থেকে চট্টগ্রামে আনা হয়। ১৫ দিন পরপর তার মামলার শুনানি হয়। তাই তিনি চট্টগ্রামে দীর্ঘদিন ধরে ছিলেন। নিরাপত্তার স্বার্থে তাকে বুধবার ফেনী জেলা কারাগারে পাঠানো হয়। এর আগেও তিনি একাধিকবার ফেনী কারাগারে ছিলেন।
২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় পথে চট্টগ্রাম নগরের জিইসি এলাকায় স্ত্রী মাহমুদা খানম ওরফে মিতুকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
এ ঘটনার পরের দিন নগরের পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন স্বামী বাবুল আক্তার। পরে ২০২১ সালের ১২ মে বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই আদালতে অভিযোগপত্র জমা দেয়।
অভিযোগপত্রে বলা হয়, ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার থাকাকালে বাবুলের সঙ্গে একটি বেসরকারি প্রতিষ্ঠানের নারী কর্মকর্তার সম্পর্ক হয়। ওই সম্পর্কের জেরে বাবুলের পরিকল্পনায় মিতুকে হত্যা করা হয়।
জেবি