দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া এলাকায় বাড়ির পাশে গোবর ফেলার গর্তে পড়ে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম সাজ্জাদ হোসেন।
বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে ওই শিশু বাচ্চার লাশ গর্ত থেকে তোলে শিশুর বাবাসহ এলাকাবাসী।
নিহত শিশু কেওয়া গ্রামের ব্যবসায়ী আকতার হোসেনের ছোট ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় বাড়ির পাশে গোবর ফেলার গর্তে কোনো এক সময় খেলতে গিয়ে গোবর ফেলার গর্তে পড়ে যায়।
পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে। একপর্যায়ে বাড়ির পাশে ওই স্থানে গিয়ে গর্তে থেকে দুই বছরের শিশুর মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ওসি বলেন পরিবারের কোনো ব্যক্তি এ ঘটনার ব্যাপারে অবগত করেনি। আমি সাংবাদিকদের কাছে শুনেছি। পরিবারের কেউ কোনো অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেবি