দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর সোনাগাজীতে দ্বিতীয় স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় শামছুল আরেফিন নামে সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রাম থেকে সোনাগাজী মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তোর করে। তিনি চরখোয়াজ গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে।
তিনি সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, শামছুল আরেফিনের দ্বিতীয় স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনের তিন ধারায় মামলা দায়ের করেন। আদালত ২০২৩ সালের ২১ নভেম্বর আরেফিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেবি