• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • ময়মনসিংহ

ময়মনসিংহে ঢোল পিটিয়ে বেদখল হওয়া জমি উদ্ধার করল আদালত

ইলিয়াস আহমেদ, ময়মনসিংহ
  ৩১ জানুয়ারি ২০২৪, ২০:১৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

আইনি লড়াইয়ের ছয় বছর পর ময়মনসিংহের তারাকান্দায় অসহায় পরিবারের বেদখল হওয়া জমি ঢোল পিটিয়ে উদ্ধার করে বুঝিয়ে দিয়েছে আদালত।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (৩১ জানুয়ারি) জেলা জজ আদালের প্রতিনিধিদল পুলিশ নিয়ে জমি বুঝিয়ে দেন পরিবারগুলোকে।

আদালতের লোকজনের উপস্থিতিতেই জমি চাষ করে তাতে ধানের চারা রোপণ করা হয়। এতে ভুক্তভোগী পরিবারের পাশাপাশি সন্তুষ্টি প্রকাশ করে এলাকার মানুষও।

উপজেলার বালিখাঁ ইউনিয়নের পারুলিতলা গ্রামের প্রয়াত আবদুল গফুর ও আবদুল রহিমের সন্তানদের জমি দখল করে প্রতিবেশী আবদুল খালেকের ছেলে জাকারিয়াসহ তাদের লোকজন।

১ একর ৬৫ শতক জমি ২০১৮ সালে দখল করে নেয় জাকারিয়ারা। জমিটি নিজেদের দাবি করে দখল করে নিলে আদালতে ২০১৮ সালে ২৯ মে মামলা করেন আবদুল গফুর ও আবদুর রহিমের সন্তানরা। আদালত বিচারিক কার্যক্রম শেষে ২০২৩ সালের জুনে বাদীপক্ষে জমির মালিকানার রায় ঘোষণা করে।

আদালত বিবাদীপক্ষকে জমির দখল ছেড়ে দিতে বললেও না ছাড়ায় দখল বুঝে পেতে পুনরায় আদালতে মামলা করা হয়। সেই মামলা ২২ জানুয়ারি ময়মনসিংহ জজ আদালতের সিনিয়র সহকারী জজ নয়ন চন্দ্র মোদকের আদালত দখল বুঝিয়ে দিতে তারিখ নির্ধারণ করে আদেশ দেয়।

সেই প্রেক্ষিতে বুধবার জেলা জজ আদালতের নাজির মো. মজিবুর রহমান আদালতের আদেশ বাস্তবায়ন করতে পুলিশ নিয়ে এলাকায় যান। বেলা সাড়ে ১২টার দিকে জমির চারদিকে লাল নিশান টানিয়ে ঢোল পিটিয়ে বুঝিয়ে দেওয়া হয় জমি। জমিতে চাষ দিয়ে রোপণ করা হয় ধানের চারাও।

দীর্ঘদিন আইনি লড়াই শেষে জমি ফেরত পেয়ে খুশি আবদুল গফুরের ছেলে মোশাররফ হোসেন। তিনি বলেন, ১ একর ৬৫ শতাংশ জমি জোরপূর্বক ওরা লোকবল নিয়ে দখল করে নেয়। আমরা আইনের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছি। আমাদের ওপর যেন আর কোনো অত্যাচার নেমে না আসে প্রশাসনের কাছে সেই সহযোগিতা চাই।

আবদুর রহিমের ছেলে আনোয়ার হোসেন বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল করে নেয় জাকারিয়ারা। নানাভাবে আমাদের লোকজনকে অত্যাচারও করে। আমরা এসবের প্রতিবাদ না করে আইনের মাধ্যমে বিচার পেয়েছি। আজ আমরা নিজেদের জমি ফিরে পেয়ে খুশি।

গ্রামের চাঁন মিয়া বলেন, পরিবারটি অসহায় হওয়ার কারণে জোরপূর্বক জমিগুলো দখলে নিয়ে নেয় প্রভাশালীরা। তাদের অত্যাচারের ভয়ে কেউ প্রতিবাদও করতে পারেনি। কিন্তু আদালত উপযুক্ত বিচার করেছে।

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় রেলক্রসিংয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পের কাজ এক তৃতীয়াংশ সম্পন্ন

দখল করে রাখা জাকারিয়া বলেন, পূর্বপুরুষের সম্পত্তি হিসেবে জমিটি আমরা দখলে নিয়েছিলাম। এখন যেহেতু আদালত আমাদের বিপক্ষে রায় দিয়েছে আমরা আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করব।

জেলা জজের নাজির মো. মজিবুর রহমান বলেন, আদালতের নির্দেশে ১ একর ৬৫ শতক জমি বুঝিয়ে দেওয়া হয়েছে ভুক্তভোগী পরিবারকে। দ্রুত আদালতের রায় বাস্তবায়ন হওয়ায় খুশি পরিবারটি।

জেবি

  • ময়মনসিংহ
  • সারাদেশ
  • ঢোল
  • বিপক্ষ
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
প্রকৌশলীর অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন
প্রকৌশলীর অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।