দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ারসহ সকল রাজবন্দীদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ একদফা দাবিতে নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) নোয়াখালী পৌর বাজারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এসে শেষ হয়।
মিছিল শুরু হওয়ার আগে পৌর বাজারের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান।
প্রধান অতিথির বক্তব্যে মো. শাহজাহান বলেন, দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়ছে আমরা কার কাছে কমানোর দাবি জানাবো। দেশে অবৈধ ডামি সরকার জোরপূর্বক ক্ষমতা দখল করে আছে।
সেদিন আর বেশি দূরে নয়, সরকার ক্ষমতায় থাকতে পারবে না। জনগণ গণআন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাবে।
পরে জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক আবদুর রহমান, সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্ল্যাহ বাহার হিরণ, সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, শহর বিএনপির সভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ রাসেল, জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের নেতৃত্বে একটি কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এসে শেষ হয়।
জেবি