দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ড. চন্দ্রনাথ পোদ্দার বলেছেন, চিফ হুইপ লিটন চৌধুরীর মতো নেতা সারাদেশে থাকলে আমি বিশ্বাস করি বাংলাদেশ অবিলম্বে সেই স্বপ্নের সোনার বাংলা, ডিজিটাল বাংলা, বঙ্গবন্ধুর সেই অসাম্প্রদায়িক বাংলা অবশ্যই হবে। আর সেটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই হবে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে মাদারীপুরের শিবচরের ভদ্রাসন ক্রোকচর যদুবাড়ি লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের নাটমন্দির উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর সেই বাংলাদেশ যদি প্রতিষ্ঠিত হয় তবে বাংলাদেশ হবে পৃথিবীর অনন্য অসাধারন উন্নত, মানবিক মূল্যবোধসম্পন্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ।
যেখানে ধর্মের কারণে কেউ নিগ্রহের শিকার হবে না। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং তার আস্থাভাজন মাননীয় চিফ হুইপের নেতৃত্বে আমরা সেই বাংলাদেশ তৈরি করতে চাই।
জেবি