দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর চাটখিলে শিশু শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগে সাইফুল ইসলাম (২৬) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে অভিযুক্তকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
এর আগে, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সাইফুল উপজেলার শংকরপুর গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে। তিনি চাটখিল পৌরসভার আল ফারুক একাডেমী মাদরাসার শিক্ষক।
জানা গেছে, নির্যাতনের শিকার শিশুদের বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে। গত কয়েক মাস ধরে ভয় ভীতি দেখিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থীকে মাদরাসার ভেতর বলাৎকার করে আসছিলেন অভিযুক্ত শিক্ষক। পরে ভুক্তভোগী শিশুরা পরিবারকে বিষয়টি জানালে অভিবাবকরা তাদের সঙ্গে নিয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাটি অবহিত করেন। এরপর পুলিশ সাইফুলকে গ্রেপ্তার করে।
চাটখিল থানার ওসি মো. ইমদাদুল হক বলেন, এ ঘটনায় এক ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেডএ