দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রেষ্ঠ কবিতা গ্রন্থের জন্য সৃজনশীল সাহিত্য (কবিতা) ক্যাটাগরিতে কবি সুহিতা সুলতানাকে মধুসূদন পদক প্রদান করা হয়েছে।
যশোরের জেলা প্রশাসক আরবাইল হাসান মজুমদারের সভাপতিত্বে বৃহস্পতিবার রাতে প্রধান অতিথি হিসাবে কবি সুহিতা সুলতানার হাতে পদক তুলে দেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ ।
এর আগে কেশবপুরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৯ দিনব্যাপী মধুমেলার ৭ম দিন বৃহস্পতিবার সন্ধ্যায় মধুমঞ্চে আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা ভাষায় সাহিত্য রচনা করে বিশ্বের সাথে মাতৃভাষার পরিচয় ঘটিয়েছেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। তিনি ইতিহাসে আপন মহিমায় উজ্জ্বল নক্ষত্র। ক্ষণজন্মা পুরুষ হিসেবে তার আর্বিভাব ছিলো বাংলা সাহিত্যে উষার অঙ্গনে দেবদূতের মত। তাঁর মেধা ও মননশীল সৃষ্টি চেতনায় সমৃদ্ধ হয়েছে বাংলা ভাষা ও সাহিত্য।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আরবাইল হাছান মজুমদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, পৌর মেয়র রফিকুল ইসলাম, যশোরের রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ ও সরকারি মাইকেল মধুসূদন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ।
অলোচনায় অংশ নেন মধুসূদন একাডেমীর পরিচালক কবি খন্দকার খসরু পারচেজ, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটল, যশোরের সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি দীপঙ্কর দাস রতন ও ন্যাপারা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক কাজী শওকত শাহী।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন যশোর জেলা প্রশাসনের কার্যালয়ের সহকারী কমিশনার সুমাইয়া জাহান ঝুঁরকা ও খুলনা বেতারের আবৃত্তি শিল্পী মাসুদুর রহমান। আলোচনা সভার পূর্বে ও পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এফএইচ