দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মধ্যরাতে বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে করে মাওয়া ঘাটে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় তন্ময় নামে (২২) নামে একজনের মৃত্যু হয়েছে। অপর দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন। আহতদের নাম হৃদয় ও শাহিন।
তন্ময় রাজধানীর কামরাঙ্গীরচরের খলিফা ঘাটের জান্নাতবাগ এলাকার মোহাম্মদ মাসুদ খানের সন্তান। হৃদয় খলিফা ঘাটের সোলাইমানের সন্তান এবং শাহিন একই এলাকার টিটু মিয়ার সন্তান।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দিনগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তন্ময়কে মৃত ঘোষণা করেন।
তন্ময়ের স্বজনরা জানান, আনুমানিক রাত আড়াইটার দিকে তিন বন্ধু মিলে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে মোটরসাইকেলে করে মাওয়া ফেরি ঘাটে ঘুরতে যান। ফেরার পথে মাওয়া হাইওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনই ছিটকে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক রাতেই তন্ময়কে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। আহত দুজনকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এফএইচ