দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের নীচে কাটা পড়ে মো. কবির মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে আশুগঞ্জ রেলস্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। সে উপজেলার যাত্রাপুর এলাকার মো. আমির হোসেনের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানায়, নিহত কবির পেশায় একজন প্লাম্বার মিস্ত্রি ছিলেন। সকালে কবির যাত্রাপুর থেকে রেলপথ ধরে আশুগঞ্জে যাওয়ার পথে এই ঘটনার শিকার হয়। ধারনা করা হচ্ছে ঘন কুয়াশায় কিছু দেখতে না পাওয়ায় সে ট্রেনের নীচে কাটা পড়ে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কোন ট্রেনের নীচে সে কাটা পড়েছে তা জানা যায়নি। তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এফএইচ