দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি সামসু মিয়ার মৃত্যু হয়েছে।
অসুস্থতাজনিত কারণে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।
মৃত সামসু মিয়া কালীগঞ্জ উপজেলার সেনপাড়া এলাকার জাফর আলীর ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বলেন, ২০০৩ সালে কালীগঞ্জ থানায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজা হয় সামসুর। বৃহস্পতিবার ভোরে কারাগারে অসুস্থ হলে তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ছয়টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, সামসু মিয়া গ্রেপ্তারের পর ২০০৬ সালে তাকে কাশিমপুর কারাগারে হস্তান্তর করা হয়। এরপর থেকে এই কারাগারে বন্দি ছিলেন সামসু মিয়া।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান আমিরুল ইসলাম।
জেবি