দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়ির মহালছড়িতে নিহত দুই ইউপিডিএফ সদস্যের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে পরিবারের কাছে মরদেহ দুটি হস্তান্তর করেছে পুলিশ।
এদিকে এই ঘটনায় মহালছড়ি থানায় পৃথক দুটি মামলা হয়েছে। মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহত শান্ত চাকমা বিমলের স্ত্রী রেখা চাকমা বাদী হয়ে ১০-১২ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে একটি মামলা করেছেন।
এছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় এসআই মাজহারুল হক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আরেকটি মামলা করেন।
বুধবার (২৪ জানুয়ারি) মহালছড়ির দুর্গম দূরছড়ি এলাকায় প্রতিপক্ষের গুলিতে রবি কুমার চাকমা (৬৫) ও শান্ত চাকমা বিমল (৫২) নামে দুইজন নিহত হন। এ সময় তিনটি দেশীয় তৈরি অস্ত্র ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহতরা পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ-প্রসীত গ্রুপের সদস্য।
ঘটনায় ত্রিপন চাকমা (৩৫) নামে একজন নিখোঁজ আছে জানিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিপক্ষ ইউপিডিএফ সংস্কারপস্থীদের দায়ী করেছে সংগঠনটি। এদিকে খাগড়াছড়িতে গত দেড় মাসে এই নিয়ে ছয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় বেশ কয়েকটি গোলাগুলির ঘটনাও ঘটেছে।
জেবি