দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে ছয় শতাধিক খেজুর গাছের চারা বিতরণ ও রোপণ কার্যক্রমের উদ্ধোধন করেছেন জেলা প্রশাসক রেহেনা আকতার।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙণে ছয় শতাধিক খেজুর গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেহেনা আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার, সহকারী কমিশনার ও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসমা-উল হুসনাসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ সময় জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন, লোকসঙ্গীত আর হাজারি গুড় মানিকগঞ্জের প্রাণের সুর এই স্লোগানে হাজারি গুড়কে জেলার ব্র্যান্ডিং করা হয়েছে। এই গুড়ের উৎপাদন ও মান ধরে রাখতে জেলায় ৫ লাখ খেজুর গাছ রোপণের উদ্যোগ করা হয়েছে। ইতোমধ্যে এক লাখের বেশি রোপণ করা হয়েছে। ঐতিহ্যবাহী এই গুড়কে ধরে রাখতে সকলকে বেশি বেশি করে খেজুর গাছ রোপণের পরামর্শ দেন।
জেবি