দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খাংগর হাটখোলা বাজার থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২৪ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পাঁচবিবি উপজেলার খাংগর হাটখোলা বাজারের আব্দুল লতিফের ছেলে সুজন, তাজপুরের গোলাম মোস্তফার ছেলে গোলাম রসুল, উচনা গ্রামের সুনিলের ছেলে বিপ্লব ও হাসানের ছেলে রুবেল।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, গ্রেপ্তারকৃত আসামিরা তাদের দোকানে পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে সরবরাহ করতেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আরএ