• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • শেরপুর

শেরপুরে হদি সম্প্রদায়ের বিলুপ্ত প্রায় উতুম পূজা অনুষ্ঠিত

রফিক মজিদ, শেরপুর
  ২৪ জানুয়ারি ২০২৪, ১৮:২৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি-দেশ টিভি
ছবি-দেশ টিভি

শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হদি সম্প্রদায়ের হারিয়ে যাওয়া উতুম পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে শহরের শহীদ মিনার প্রাঙ্গনে এইচআরডি এর আয়োজনে জনপ্রতিনিধিদের কাছে আইপি জনগোষ্ঠীর প্রত্যাশা বিষয়ক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ পূজা প্রদর্শন করা হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এ সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নেতা বীর মুক্তিযোদ্ধা হরলাল বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, মানবাধিকারকর্মী ও জন উদ্যোগ-এর আহ্বায়ক আবুল কালাম আজাদ, আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তাপস বিশ্বাস, আইইইডি এর আইপি ফলো সুমন্ত বর্মন, এইচআরডি এর আহবায়ক বিদ্যান বিশ্বাস।

আলোচনা সভার শেষে অধিক সম্প্রদায়ের বিলুপ্তপ্রায় উতুম পূজার প্রতীকি আয়োজন করা হয়। এ সময় হদি সম্প্রদায়ের নারীরা তাদের ঐতিহ্যবাহী কৃষ্টি-কালচারের, উলুধ্বনি, গীত এবং ভজন সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও আয়োজকরা জানায়, শেরপুরে গারো, কোচ, হাজং, হদি, বর্মন, ডালু ও বানাইসহ ৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জাতিসত্তার মানুষ বসবাস করেন। এদের মধ্যে বেশিরভাগ জাতির গোষ্ঠীর মানুষের ভাষাসহ কৃষ্টি-কালচার প্রায় হারিয়ে যাচ্ছে। তাই তাদের কৃষ্টি-কালচার ধরে রাখতে বৈচিত্র্যময় জাতিসত্তার বসবাস এ বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরতে হবে। অন্যদিকে আগামী প্রজন্ম যেনো তাদের কৃষ্টি-কালচার ফিরে পায় এবং তা ধরে রাখে।

মূলত বৃষ্টি প্রার্থনার ব্রত উতুম পূজা। চৈত বৈশাখের খরার সময়ের ব্রত। উঠানে পিটুলি দিয়ে আঁকা লতা পাতার মাঝেই থাকে অশুভ নাশের ইঙ্গিত। শুভের আহ্বান। ব্রত মানে গেরস্থের বিপদ থেকে কিভাবে উদ্ধার পাওয়া যাবে তার নানা আলাপ থাকে ব্রত কথায় ও সুরে। পূজোটির চৈত্র মাসে হলেও আজ ২৪ জানুয়ারি বুধবার তারা শেরপুর শহরের শহীদ মিনার প্রাঙ্গনে এইচআরডির আয়োজনে আইপি জনগোষ্ঠীর প্রত্যাশা বিষয়ক অনুষ্ঠানে প্রতীকী হিসেবে এ পূজা অর্চনার আয়োজন করেন হদি সম্প্রদায়ের মানুষ। তাদের কৃষ্টি-কালচার হারিয়ে যেতে বসলেও তাদের আগামী প্রজন্মের কাছে তা তুলে ধরতে এর প্রতীকী পূজার আয়োজন। সমাজের কাছে জানান দেন তারা এখনও টিকে আছে।

আরও পড়ুন

‘আইন মেনে ব্যবসা না করলে ব্যবস্থা’

পূজা অর্চনার শুরুতে চারটি কলাগাছ পুঁতে তৈরি করা হয় পূজার আসন। আসনটি সাজানো হয় মুড়ি, খই, কলা, দই, চিড়া, গুড়সহ বিভিন্ন দ্রব্য দিয়ে। এছাড়াও মাটির তিনটি টুকরো দিয়ে দিয়ে তৈরি করা হয় ‘উতুম’। সেই ‘উতুম’ এর গলায় দেওয়া হয় ফুলের মালা। এরপর হদি নারীরা উলুধ্বনি এবং পুরোহিতের মন্ত্রে শুরু করা হয় উতুম পূজার কাজ। পুরোহিত এসময় জগত সংসারের উন্নয়ন ও ভালোর জন্য সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ চান।

এফএইচ

  • ক্ষুদ্র নৃ গোষ্ঠী
  • হদি সম্প্রদায়
  • উতুম পূজা
এ সম্পর্কিত আরও খবর
সাতক্ষীরায় জেলা প্রশাসনের সঙ্গে মুন্ডাদের মতবিনিময় সভা 
সাতক্ষীরায় জেলা প্রশাসনের সঙ্গে মুন্ডাদের মতবিনিময় সভা 
পাপুয়া নিউগিনিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংঘর্ষে নিহত ৫৩
পাপুয়া নিউগিনিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংঘর্ষে নিহত ৫৩
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।