দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলীয় উচ্চভূমিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংঘর্ষে অন্তত ৫৩ পুরুষ নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে অস্ট্রেলিয়ার সম্প্রচার মাধ্যম এবিসি। খবর রয়টার্সের।
এবিসি বলছে, এঙ্গা প্রদেশে অতর্কিত হামলার মাধ্যমে ওই ব্যক্তিদের হত্যা করা হয়। পাপুয়া নিউগিনির স্থানীয় গণমাধ্যম পোস্ট-কুরিয়ার জানিয়েছে, রোববার (১৮ ফেব্রুয়ারি) থেকে এ সংঘাত শুরু হয়। দুটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের মধ্যে এ সংঘাত হয়।
দেশটির জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জর্জ কাকাস বলেন, ‘এঙ্গাতে হওয়া ঘটনাটি আমাদের দেখা সবচেয়ে বড় সংঘাত। পাপুয়া নিউগিনিতে এমনটা আগে কখনও হয়নি।’
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রটিতে শত শত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাস। দেশটির অনেক দুর্গমে নৃ-গোষ্ঠীরা থাকে। এবিসি জানিয়েছে, গত বছর এঙ্গাতে দুটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী সংঘর্ষে লিপ্ত হয়। ওই সময় সংঘাতে ৬০ জনের মতো প্রাণ হারায়। এবারের সংঘাতও সেই দুটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে।
বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে বলেন, ‘পাপুয়া নিউগিনি থেকে আসা খবরটি খুবই দুঃখজনক। আমরা তাদের যথেষ্ট সহায়তা দিচ্ছি। সেখানকার নিরাপত্তার জন্য আমরা পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছি।’
এম