দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুরে মেলান্দহে রেললাইনে বসে মোবাইল ফোনে ফ্রি-ফায়ার গেম খেলার সময় ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল দুই বন্ধুর।
নিহত শাকিল (১৯) জেলার মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের রুখনাই গ্রামের শাহাবুদ্দিন মাক্কুর ছেলে। সে ইসলামপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে। অপরজন মজিবর রহমান (১৮) একই এলাকার শহিদুর রহমানের ছেলে।
সোমবার (২২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথে মেলান্দহের দুরমুঠের বটতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মেলান্দহ উপজেলা আনসার কমান্ডার ফরিদুজ্জামান জানান, দুপুর দেড়টার দিকে উপজেলার দুমুঠ ইউনিয়নের বটতলা বাজার এলাকায় রেললাইনে বসে ওই দুই বন্ধু মোবাইল ফোনে ফ্রি-ফায়ার গেম খেলছিল। এ সময় জামালপুর থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে ওই দুই যুবকের মৃত্যু হয়।
তবে ধারণা করা হচ্ছে, রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলার কারণে তারা ট্রেন আসার শব্দ শুনতে পারেনি বলে জানান তিনি।
জামালপুর রেলওয়ে থানার ওসি গুলজার হোসেন জানান, ঘটনাস্থলে মৃতদেহ উদ্ধার করার জন্য রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
এফএইচ