দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুর সদর উপজেলার গাজিরখামার ইউনিয়নের একটি পাগলা কুকুরের কামড়ে গ্রামের প্রায় অর্ধশত নারী-পুরুষ আহত হয়েছে। এ ঘটনায় রোগীরা শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে সরকারি ভ্যাক্সিন না পেয়ে বাইরে থেকে কিনে ভ্যাক্সিন দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
জানা গেছে, সোমবার (২২ জানুয়ারি) সকালে সদর উপজেলার গাজিরখামার ইউনিয়নের শালচূড়া গ্রামে একটি কালো রঙের পাগলা কুকুর গ্রামের ক্ষেতে-খামার ও রাস্তায় চলাচলরত বিভিন্ন পেশার নারী ও পুরুষকে কামড়ে গুরুতর আহত করে। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা করতে নিয়ে আসেন। পরে তাদের জরুরী ওয়ার্ডে ড্রেসিং করে ভ্যাক্সিন দেওয়া হয়। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে রোকেয়া ও বারেকের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে হাসপাতালে ভ্যাক্সিন না পেয়ে অনেকেই বাইরে থেকে ভ্যাক্সিন কিনে আনার কারণে ক্ষোভ প্রকাশ করেন।
হাসপাতালে ভ্যাক্সিন না থাকার কথা স্বীকার করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জসিম উদ্দিন জানায়, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে।
এফএইচ