দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুর মহানগরের বাসন থানাধীন ১৬ নম্বর ওয়ার্ডের চান্দনা চৌরাস্তা আউটপাড়া এলাকায় অবস্থিত কাঁচা বাজার এলাকাটিকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সংঘটিত করার জন্য বেছে নিয়েছে কিশোর গ্যাং গ্রুপ।
মাদক ব্যবসা, নিরীহ মানুষকে জিম্মি করে মুক্তিপণ আদায়, চাঁদাবাজিসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড এ বাজার ও বাজারের আশেপাশের স্থানের সংঘটিত হয় বলে জানিয়েছেন বাজারের সাধারণ ব্যবসায়ীরা।
তাদের অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ ব্যবসায়ীসহ এলাকায় বসবাসকারীরা সবসময়ই আতঙ্কের মধ্যে দিন পার করছেন। কিশোর গ্যাংয়ের সদস্যদের ভয়ে মুখ খুলতে চান না বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা।
গত ১৯ ফেব্রুয়ারি কাঁচা বাজারের সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, কিশোর গ্যাং ও সন্ত্রাসী গ্রুপের সদস্যরা, বাজারে একটি গলিতে দিন দুপুরে এক ব্যক্তিকে বেধম মারধর করছে। ফুটেজে আরও দেখা যায়, এরা একাধিক মোটরসাইকেল যোগে বাজারে মহড়া দিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা ও বাজার ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন যাবত এ বাজার এলাকাটিকে কিশোর গ্যাং ও চিহ্নিত কিছু সন্ত্রাসীরা অপরাধ কর্মকাণ্ডের নিরাপদ স্থান হিসাবে গড়ে তুলছে। তারা প্রকাশ্যে মাদক বেচা-কেনা করছে।
বাজারের পাশেই পরিত্যক্ত একটি জায়গায় সন্ধ্যার পর থেকে চলে মাদক সেবন ও বেচা-কেনা। কেউ প্রতিবাদ করলে তাদেরকে মারধর ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।
ব্যবসায়ীরা জানান, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলার আসামি কুদ্দুস, শিমুল, পারভেজসহ আরও অনেকেই এসব অপকর্মের সঙ্গে সরাসরি যুক্ত। শুধুমাত্র বাজারই নয়, পুরো এলাকা জুড়ে রয়েছে তাদের আধিপত্য।
আর কিশোর গ্যাং ও সন্ত্রাসী বাহিনীকে নেতৃত্ব দান করেন আউটপাড়া এলাকার তারিফ মাহমুদ নামের এক ব্যক্তি। তার নামেও রয়েছে একাধিক মামলা। বাজার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা জানান, এখনই কিশোর গ্যাং ও সন্ত্রাসী বাহিনীকে দমন না করা হলে যেকোনো সময় বড় ধরনের সহিংসতার সৃষ্টি হতে পারে। তাই তাদের ধমনে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ব্যবসায়ী ও এলাকাবাসী।
জেবি