দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কালিয়াকৈরে বাস-ট্রাক সংঘর্ষে হেলপার নিহত হয়েছেন।
শনিবার (২০ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের খাড়াজোড়ায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়ায় টাঙ্গাইলগামী একটি বাসকে পেছন দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে এই সংঘর্ষক ঘটনা ঘটে। এতে বাসটির হেলপার হাবিব ঘটনাস্থলে বাসের ভেতরে আটকা পড়লে ফায়ার সার্ভিস এসে থাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ সময় বাসটির ভেতরে বসা কয়েকজন যাত্রী আহত হয়। এতে বাসের সামনের অংশ দুমরে মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে ।
জেবি