দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর পাড়ের দুর্গম চরাঞ্চল অতিদরিদ্র, দুস্থ, বৃদ্ধ, বিধবা,অসহায় নারী ও প্রতিবন্ধী শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য সাবিনা ইয়াসমিন।
শনিবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার কাছিমা এলালায় ১ হাজার শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় সাবিনা ইয়াসমিন বলেন, একজন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এর আগে করোনায় লকডাউনের সময় ত্রাণ বিতরণ, বন্যার সময় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণসহ অসহায় ও অসচ্ছল মানুষদের বিভিন্ন সময় আমি আমার সাধ্যমতো তাদের পাশে দাঁড়িয়েছি।
তিনি আরও বলেন, মানবতার নেত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষের জন্য কাজ করে যেতে চাই। এই শীতে সুবিধাবঞ্চিত মানুষগুলো কষ্ট করছে একটু গরম কাপড়ের জন্য। তাদের জন্য কিছু করার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
জেবি