দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সিগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক সাইকেল আরোহী শ্রমিক নিহত হয়েছেন। তার নাম নাঈম মিয়া (২৫)। তিনি উপজেলার ইমামপুর ইউনিয়নের জষ্ঠিতলা গ্রামের রহমত উল্ল্যা মোল্লার ছেলে।
শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরান বাউশিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাউশিয়া আনন্দ মেলা সিএনজি পাম্পের বিপরীত পাশে মহাসড়কের ঢাকামুখী সড়কে একটি অজ্ঞাত গাড়ি সাইকেল চালক নাঈম মিয়াকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নাঈম মিয়া বাউশিয়া এলাকায় আকিজ ইস্পাত কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
সকালে কাজ শেষ করে কারখানা থেকে সাইকেলে করে বাড়ি যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
ভবেরচর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ হুমায়ুন কবির জানান, নিহতের লাশ বর্তমানে ভবেরচর পুলিশ ফাঁড়িতে রয়েছে। ঘাতক বাসটিকে সনাক্ত করে আটকের চেষ্টা চালাচ্ছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জেবি