• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • ঠাকুরগাঁও

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঠাকুরগাঁওয়ের জনপদ

মো. শাকিল আহমেদ, ঠাকুরগাঁও
  ১৯ জানুয়ারি ২০২৪, ১৬:১৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে অব্যাহত রয়েছে শীতের তীব্রতা। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো জেলা সেইসঙ্গে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এ জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে কাঁপছে ঠাকুরগাঁওয়ের জনপদ। স্থবির হয়ে পড়েছে জনজীবন।

ঠাকুরগাঁও জেলায় আবহাওয়া অফিস নেই। তবে প্রতিদিন সকাল ছয়টার দিকে এই জেলায় তাপনিয়ন্ত্রক যন্ত্রের মাধ্যমে মাপমাত্রা রেকর্ড করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ছয়টার দিকে ঠাকুরগাঁও জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা গতকাল বৃহস্পতিবার জেলার তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জেলায় ছয় দিন ধরে সূর্যের দেখা মেলেনি। দিনভর থাকছে কুয়াশাচ্ছন্ন পরিবেশ। রাস্তায় মানুষও কম। কনকনে শীতে ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষেরা। দিনের বেলা সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। রাতে-দিনে শীত থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে তাপ পোহাচ্ছেন অনেকে।

অব্যাহত শৈত্যপ্রবাহে নিম্নআয়ের মানুষদের জীবনযাত্রা থমকে গেছে। কাজকর্মে গতি কমে যাওয়ায় অনেকের রোজগার কমে গেছে।

শহরের গোবিন্দনগর এলাকার বাসিন্দা রিয়াজুল ইসলাম বলেন, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার কারণে প্রচণ্ড ঠাণ্ডা বেড়েছে। ঘন কুয়াশার চাদরে পুরো শহর ঢেকে থাকছে। এর ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

শীত নিয়ে স্থানীয়রা জানান, বেলা গড়ালেই হিমেল বাতাসে ঠান্ডা পড়তে শুরু করে। সন্ধ্যার পর থেকে খুব ঠান্ডা। বরাবরের মতোই ঠাকুরগাঁও জেলায় শীতের মাত্রাও একটু বেশি হয়। তবে অন্যান্য বছরের চেয়ে এবার বেশি ঠান্ডা অনুভব হচ্ছে। সন্ধ্যার পর থেকে উত্তরের হিমেল হাওয়ায় শীতের পারদ নেমে আসে ঠাকুরগাঁও জেলায়।

এদিকে, দিন-রাতে তাপমাত্রা দুই রকম থাকায় পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। জ্বর, সর্দি-কাঁশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগ নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন রোগীরা।

ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রতিদিন ২ থেকে ৩ শতাধিক রোগী চিকিৎসা নিতে আসছেন। এছাড়াও হাসপাতালে শয্যার থেকে অতিরিক্ত রোগী ভর্তি থেকে চিকিৎসাসেবা গ্রহণ করছেন।

আরও পড়ুন

জামালপুরে আওয়ামী লীগ নেতার শীতবস্ত্র বিতরণ

শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার জন্য অভিভাবকদের বিভিন্ন রকম পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়ন।

এদিকে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, জেলায় শীতের তীব্রতা অনেক বেশি। সেইসঙ্গে হিমেল হাওয়া বয়ে যাওয়ায় ঠান্ডা বেশি অনুভব হয়। সরকার থেকে পাওয়া ৩৬ হাজার কম্বল অসহায় ও দরিদ্র মানুষদের মধ্যে বিতরণ করা হয়েছে। অতিরিক্ত আরও ৫০ হাজার কম্বলের জন্য চাহিদা সংশ্লিষ্ট দপ্তরে বার্তা পাঠানো হয়েছে।

জেবি

  • পঞ্চগড়
  • সারাদেশ
  • হিমেল হা্ওয়া
  • কম্বল
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
পঞ্চগড়ের তাপমাত্রা আবারও ১০ ডিগ্রির নিচে
পঞ্চগড়ের তাপমাত্রা আবারও ১০ ডিগ্রির নিচে
পঞ্চগড়ে কাটল মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ১২.৯ ডিগ্রি
পঞ্চগড়ে কাটল মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ১২.৯ ডিগ্রি
পাঁচ দিন ধরে শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, বিপর্যস্ত জনজীবন
পাঁচ দিন ধরে শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, বিপর্যস্ত জনজীবন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।