দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার শ্যামনগরে মৎস্য ঘেরের মেশিনের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে মৎস্য ঘেরের স্যালোমেশিনের সঙ্গে জড়ানো থাকা অবস্থায় তাকে উদ্ধার করেছে এলাকাবাসী।
মৃত উজ্জ্বল হোসেন (২৭) গাবুরা ইউনিয়নের খলিশাবুনিয়া গ্রামের মো. হযরত আলী গাইনের ছেলে।
মরদেহ উদ্ধার করার পর শ্যামনগর থানায় বিষয়টি জানানো হয়েছে বলে জানান লক্ষ্মীখালী গ্রামের ইউপি সদস্য জি এম হাসান ইমাম জানান।
পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য হাসান বলেন, লক্ষ্মীখালী গ্রামে উজ্জ্বলের বাবাবার ঘেরে বৃহস্পতিবার রাতে উজ্বল তার মৎস্যঘেরের পানি সেঁচ দিতে যায়। শুক্রবার সকালে এলাকাবাসী মৎসঘেরের পানি সেঁচের স্যালোমেশিনে জড়ানো মৃত লাশ দেখতে পায়।
ইউপি সদস্য হাসান জানান, ধারণা করা হচ্ছে স্যালোমেশিন চালু করার সময় গলায় থাকা চাদরে জড়িয়ে দুর্ঘটনায় মারা যান তিনি। আশপাশে বাড়ি-ঘর না থাকায় এবং রাতে গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে এলাকাবাসী দেখতে পায়নি বলে জানান তিনি।
মৃত উজ্জ্বল হোসেনের হাসি খুশি নামে দুটি কন্যা সন্তান আছে। শ্যামনগর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. ওবায়দুল্লাহ খান সাংবাদিকদের জানান, পরিবারের ভাষ্যমতে ঘেরের পানি সেচতে গিয়ে স্যালোমেশিনে গলার চাদর জড়িয়ে মারা যায় উজ্জ্বল হোসেন।
সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব হবে। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি।
জেবি