দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামে শুক্রবার সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। মহেশখালীতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
শুক্রবার (১৯ জানুয়ারি) পেট্রোবাংলার পক্ষ থেকে পাঠানো ক্ষুদেবার্তায় এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, মহেশখালীর এলএনজি এফএসআরইউর কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রাম এলাকায় সকাল থেকে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় শীতের কারণে গ্যাসের চাপ কম। তবে কারিগরি ত্রুটি দ্রুত মেরামতের কাজ চলছে।
পেট্রোবাংলা জানায়, দেশীয় গ্যাস উৎপাদন ও সরবরাহ অব্যাহত রয়েছে। গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পেট্রোবাংলা এবং কোম্পানিগুলো সার্বক্ষণিক তদারকি করছে।
এছাড়া গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।
এফএইচ