দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনি এক্সপ্রেস ট্রেনে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে ওই ট্রেনেই ডিউটিরত এটেন্ডেন্ট আক্কাস আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের হয়েছে।
ভুক্তভোগী শিশুর মেডিকেল পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে লালমনি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই শিশুর বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বালিহাতা গ্রামে। গ্রেপ্তার আক্কাছ আলী বরিশাল সদর উপজেলার মৃত বজলু গাজীর ছেলে।
রাতে জয়দেবপুর রেলস্টেশন থেকে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশে ভুলবশত ওই শিশু লালমনির এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ে। টিকিট চেকিংয়ের সময় তার কাছে টিকিট না পাওয়ায় ওই এটেন্ডেন্ট তার কক্ষে নিয়ে যায়।
একপর্যায়ে কেবিন ফাঁকা পেয়ে সকাল আটটার দিকে সে শিশুকে ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চেচামেচিতে ট্রেনে থাকা পুলিশ সদস্যরা গিয়ে উদ্ধার করে এবং অভিযুক্ত আক্কাস আলীকে আটক করে।
জেবি