দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহের মহেশপুরে প্রতিপক্ষের গুলিতে শমীম হোসেন (৩০) ও মন্টু মিয়া (৩২) নামের দুই যুবক নিহত হয়েছেন।
বুধবার বিকেলে (১৭জানুয়ারি) উপজেলার নেপা ইউনিয়নের বাগাডাঙ্গা (পল্লিআইট) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শামীম বাগাডাঙ্গা পল্লিআইট গ্রামের সামছুল রহমানের ছেলে ও মন্টু মিয়া একই গ্রামের নয়ন মণ্ডলের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ওবাইদুর ইসলাম জানান, কিছুদিন আগে শামীমের মাদকের চালান ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে পল্লিআইট গ্রামের শামীম ও তরিকুলের মধ্যে মারামারি হয়। পরে শামীমের মামলায় তরিকুলকে জেল খাটতে হয়। গত দুই দিন আগে তরিকুল জেল খেটে বাড়ি ফিরলেও শামীম গংদের চাপে তিনি বাড়ি থেকে বের হতে পারছিলেন না।
বুধবার বিকেলে শামীম তার দলবল নিয়ে তার বাড়িতে যেয়ে হামলা চালালে তরিকুলের গুলিতে শামীম ও মন্টু গুলি বৃদ্ধ হয়ে মারা যায়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান ঘনটার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আসামি পলাতক রয়েছে। আটকের চেষ্টা চলছে।
জেবি