দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুনামগঞ্জের জগন্নাথপুরের একটি ক্ষেত থেকে আগুনে পোড়া অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর উপজেলার ইকড়ছই জামিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার পিছনে চারা ক্ষেতে অজ্ঞাতনামা এক নারীর অর্ধপোড়া মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
এই ঘটনার পরে জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর ঘটনাস্থল পরিদর্শন করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পুলিশ এখনও ঘটনাস্থলে আছে। সিলেটের সিআইডির একটি বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ওসি আরও জানান, ওই নারীর দেহের বিভিন্ন অংশ পুড়ে যাওয়ায় পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
জেবি