দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে রংপুর জেলা যুবলীগ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে বেতপট্রি দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপির নির্দেশে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল পারভেজ।
সভাপতিত্ব করেন রংপুর জেলা যুবলীগের সভাপতি লক্ষ্মী চন্দ্র দাস। সঞ্চালনা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি শরিফুজ্জামান শিপন, কামরুজ্জামান শাহীন, ফারুক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সোহেল, শেখ মাহবুব নাসির টুটুল, সাংগঠনিক নাহিদ হাসান লিটন, শামীম সরদার, প্রচার সম্পাদক কামরুজ্জামান লিটন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শাহিনুর ইসলাম গাজি, সদস্য শাফিনুর মমতাজ সজিব প্রমুখ।
এবার জেলা যুবলীগের উদ্যোগে প্রতিটি উপজেলা ইউনিটসহ মহানগরীতে শীতার্ত মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করা হচ্ছে।
জেবি